৭ দফা দাবী আদায়ে গণঅনশন ও মহানগর ঐক্য পরিষদের সম্মেলন ২২ ও ২৮ অক্টোবর

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১৫ / ২০২২

৭ দফা দাবী আদায়ে গণঅনশন ও মহানগর ঐক্য পরিষদের সম্মেলন ২২ ও ২৮ অক্টোবর
ad-spce

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্দরবাজার ব্রহ্মমন্দিরে এই সভার আয়োজন করা হয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। 

সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায়, সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যপরিষদ দীর্ঘদিন ধরে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে সাথে নিয়ে আন্দোলন করে আসছে। তারা আরো বলেন, সাম্প্রাদয়িক সহিংসতার বিচারহীনতায় দেশে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়ন না হওয়াতে দেশের সংল্যালঘু জনগোষ্ঠী হতাশায় নিমজ্জিত। দাবি আদায়ে ২২ অক্টোবর শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। 

সভায় ২৮ অক্টোবর শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এর মাতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়। 

বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সহ সভাপতি মির্নল কুমার সিনহা, কতোয়ালী থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, জালালাবাদ থানা সভাপতি বাবুল দেব, এয়ারপোর্ট থানা সভাপতি জিডি রুমু, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মোগলাবাজার থানা সভাপতি রাজ কুমার পাল রাজু, দক্ষিণ সুরম থানা সাধারণ সম্পাদক তপন দাস, মহানগর সদস্য এডভোকেট নিতু কান্ত দাস, মহানগর শাখার সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবলু ভৌমিক, সহ সাংগঠনিক সম্পাদক মানস কান্তি দত্ত মুন্না, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক রিপন বৈদ্য, মহানগর শাখার প্রচার সম্পাদক সনজিত দত্ত, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যাম, শাহপরান থানা সাধারণ সম্পাদক অশিষ রায়, মহানগর শাখার সিনিয়র সদস্য ঝন্টু দেব, অশোক পৈত্য, আনন্দ সমাদ্দার, কোতোয়ালী শাখার সহ সভাপতি শ্যামিন চৌধুরী, মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক অপূর্ব কুমার দাস, মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহŸায়ক রকি দেব প্রমুখ।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce