আরও এক পৃথিবী’ সিনেমার অপেক্ষায় ফারিন

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১২ / ২০২২

আরও এক পৃথিবী’ সিনেমার অপেক্ষায় ফারিন
ad-spce

এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিন। গত দুবছর অভিনয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এত অল্প সময়ে তালিকার শীর্ষে থাকা অভিনয়শিল্পীদের জন্য খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। কিন্তু ফারিনের ক্ষেত্রে তা হয়েছে একেবারেই ব্যতিক্রম।

শুরু থেকেই তিনি যে নাটকগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন, নিজের মেধা, সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে মন-প্রাণ উজাড় করে চরিত্রের গভীরে ডুবে গিয়ে অভিনয় করেছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি কয়েকজন নির্মাতার কাছ থেকে সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন ফারিন। তবে ভারতের কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে কাজ করার প্রস্তাব গ্রহণ করলেন সাদরে।

কারণে, গল্প শুনেই যেন এতে কাজ করার আগ্রহ জন্মায় তার। এরই মধ্যে লন্ডনের ত্রিশটিরও অধিক লোকেশনে ‘আরো এক পৃথিবী’ সিনেমার শুটিং করেছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’তে আমি প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। প্রতীক্ষার এগারো বছরের জার্নির গল্প এটি। যেখানে প্রতীক্ষা নিজের আসল পরিচয়, নিজের প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা আসলে সিনেমা মুক্তির পর দেখতে হবে।

প্রথম সিনেমা হিসাবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। যখন যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ হয়েছে। বাংলাদেশের মতোই তারাও ভীষণ কো-অপারেটিভ। যে কারণে আমার একবারও মনে হয়নি আমি বাইরের কোন ইউনিটের সঙ্গে কাজ করছি। অতনু দাদা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি কী চান কী করতে হবে-সবই প্রস্তুত ছিল, আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। অপেক্ষা করছি প্রতীক্ষাকে পর্দায় দেখার জন্য।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce