বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ৩ এলাকায় মৃদু ভূমিকম্প

পুণ্যভূমি ডেক্স

জুন / ২৯ / ২০২৬

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ৩ এলাকায় মৃদু ভূমিকম্প
ad-spce

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যে সোমবার (২৯ জুন) ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এক ঘণ্টার ব্যবধানে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের একদম কাছের রাজ্য মেঘালয়ে এই ভূকম্পনগুলো হয়।


ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।


এর ঠিক পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ৩ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে।


ভোর ৫টা ৫ মিনিটে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা ছিল ২.৯ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।


স্বল্প মাত্রার হওয়ায় এই ভূমিকম্পগুলোতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ৩ এলাকায় মৃদু ভূমিকম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে সুইস রাষ্ট্রদূতের আশ্বাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুয়েত-বাহরাইনের ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce