বেলারুশকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর / ১২ / ২০২২

বেলারুশকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে রাশিয়া
ad-spce

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন, বেলারুশকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে রাশিয়া। বিষয়টি নজরদারিতে রাখতে সীমান্তে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জি-৭ জোটের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জেলেনস্কি। আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনে সহায়তা করতে নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। 

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো জানান, তিনি তার সেনাদের রাশিয়ার সেনাদের সঙ্গে যুক্ত হয়ে বেলারুশ-ইউক্রেন সীমান্তে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। লুকাশেঙ্কোর দাবি, ইউক্রেন এবং পশ্চিমারা বেলারুশ সীমান্তে হুমকি তৈরি করছে। এ কারণে তিনি এমন নির্দেশ দিয়েছেন।

বেলারুশের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই জেলেনস্কি বললেন, বেলারুশকে যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া।  

তাছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে ইউক্রেনকে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য জি-৭ জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে অনুরোধও করেছেন জেলেনস্কি। 

এদিকে সোমবার ইউক্রেনের বেশ কয়েকটি শহরে মিসাইল হামলা চালায় রুশ সেনারা। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেন জি-৭ জোটের নেতারা।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce