বিয়ের বিষয়ে মুখ খুললেন পূজা

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১২ / ২০২২

বিয়ের বিষয়ে মুখ খুললেন পূজা
ad-spce

গুঞ্জন যেন সতেজ চারাগাছের মতো। ডালপালা গজিয়েই চলে প্রতিনিয়ত। ঢালিউড নায়িকা পূজা চেরীর ক্ষেত্রেও এমনটাই হচ্ছে। জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছিল অনেকদিন ধরে। মাঝে বুবলী-বীর কাণ্ডে খানিক ধামাচাপা পড়লেও ফের মিডিয়ায় কানাঘুষা শুরু হলো, শাকিব-পূজা নাকি বিয়েও করে ফেলেছেন। এমনকি বিয়ের জন্য নাকি পূজা তার ধর্মও ত্যাগ করেছেন।

জোর গুঞ্জন ২২ সেপ্টেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হয় ‘গলুই’ জুটি।

তবে নায়িকা নিশ্চিত করলেন, এসব সত্য নয়। বরং এই গুঞ্জনে তিনি তিতিবিরক্ত। তাই আগামীতে যদি কেউ তার নামে ভিত্তিহীন খবর ছড়ায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খোলেন পূজা চেরী। বলেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’

গুঞ্জন প্রসঙ্গে পূজার ভাষ্য, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত বলেও জানালেন পূজা। তিনি মনে করছেন, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তরুণ এই নায়িকা লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনও রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতেও গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

প্রসঙ্গত, শাকিব খান প্রথমে বিয়ে করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সে খবর গোপন রাখেন আট বছর। এরপর সন্তানসহ অপু প্রকাশ্যে আসেন। একই ঘটনা ঘটেছে শবনম বুবলীর ক্ষেত্রেও। চার বছরের বিয়ে ও আড়াই বছরের ছেলের কথা গোপন রেখেছেন তারা। কিছুদিন আগে শাকিব-বুবলী দু’জনেই সন্তানের কথা স্বীকার করে স্টেটমেন্ট দিয়েছেন।

এরপর থেকেই পূজা চেরীকে নিয়ে গুঞ্জনের মাত্রা ছাড়িয়েছে। বলাবলি হচ্ছে, অপু-বুবলীর পর এবার পূজার সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা। পেশাদার সম্পর্ক ছাড়িয়ে তারা নাকি ব্যক্তিগত জীবনেও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ধারণা করা হচ্ছে, শাকিব-পূজার প্রেমের খবর জানতে পেরেই বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে পূজা বরাবরই এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce