বটেশ্বরে বাসে মিলল বক্সভর্তি শটগানের গুলি

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ০৮ / ২০২২

বটেশ্বরে বাসে মিলল বক্সভর্তি শটগানের গুলি
ad-spce

সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস থেকে বাক্সভর্তি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক-হেলপারসহ ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার দুপুরে সদর উপজেলার বটেশ্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ গুলির চালান উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জানতে পারি জাফলং থেকে আফ্ফান এন্টারপ্রাইজ নামক বাসে করে ভারত থেকে আনা গুলির চালান সিলেটে যাচ্ছে। এরপর বটেশ্বর সেনানিবাস এলাকায় চৌকি বসিয়ে বাসটি তল্লাশি করি। এ সময় বাইরে মালামাল রাখার বক্সের ভেতর আরেকটি বক্সে ব্যাগে রক্ষিত ১০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি বলেন, শটগানে সাধারণত ৩ ধরনের গুলি ব্যবহার করা হয়। এগুলো হাইরেঞ্জের খিসা গুলি। ধারণা করা হচ্ছে, যাদের লাইসেন্সধারী শটগান রয়েছে। তারা এগুলো অপব্যবহারের জন্য কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে সীমান্ত দিয়ে নিয়ে আসেন। এর বাইরেও আরো কয়েকটি কারণ সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় যাতে অহেতুক কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এখনই মামলা হবে না।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বটেশ্বরে বাসে মিলল বক্সভর্তি শটগানের গুলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘জরুরি বার্তা’ নিয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নয়াপল্টন অবরুদ্ধ করে রেখেছে পুলিশ, ঢুকতে দেয়া হয়নি ফখরুলকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পুষ্টি ক্ষেত্রে সিলেটের পরিস্থিতি দেশের অন্যান্য জেলার চেয়ে খারাপ : জেলা প্রশাসক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাদিমপাড়ায় হাসপাতাল আছে, কার্যক্রম নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতকে স্তব্ধ করে সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে প্রবাসী পরিবারে ডাবল বরাদ্দ ; তোলপাড় 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একাত্তরের এই দিনে হানাদার বাহিনীর কাজ থেকে জালালপুর মুক্ত করা হয়েছিলো : বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce