চা শ্রমিক ধর্মঘট প্রত্যাহার, নতুন মজুরি ১৪৫

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ২০ / ২০২২

চা শ্রমিক
ad-spce

মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলো।

তিনশ টাকা মজুরির দাবিতে শনিবার অষ্টম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন চলছিল। ধর্মঘট চলাকালে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে কোনো সমাধান না আসায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছিল শ্রমিকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে সাময়িক সময়ের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। শনিবার বিকাল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৫ টাকা মজুরির বিষয়টি মেনে নেন উপস্থিত চা শ্রমিক নের্তৃবৃন্দ।

এরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রম অধিদপ্তরের মহা পরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

এসময় বিভিন্ন চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce