চেতনা যুব পরিষদের উদ্যোগে অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে সংবর্ধনা

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১১ / ২০২২

চেতনা যুব পরিষদের উদ্যোগে অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে সংবর্ধনা
ad-spce

ফয়সল মাহমুদ একজন সৎ, নিষ্ঠাবান এবং কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তা। শান্তি-শৃঙ্খলা এবং আইনের সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ কাজ করছেন। একজন সামাজিক ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত ব্যক্তি। সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও তাঁর রয়েছে বিমুগ্ধ বিচরণ। এমন একজন ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো সকলের কর্তব্য।

সিলেটের তারুণ্যদীপ্ত যুব সংগঠন ‘চেতনা যুব পরিষদ’-এর উদ্যোগে পুলিশের অতিরিক্ত উপ-মহা পরিদর্শক(অতিরিক্ত ডি.আই.জি) ফয়সল মাহমুদ’কে নিবেদিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

চেতনা যুব পরিষদ-এর সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েনের সভাপতিত্বে গতকাল শনিবার (৮ অক্টোবর, ২০২২ খ্রি.) আম্বরখানাস্থ বরকতিয়া হাউসে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার(ট্রাফিক) ফয়সলের মাহমুদের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

চেতনা যুব পরিষদের সহ সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চেতনা যুব পরিষদের উপদেষ্ঠা  বিশিষ্ট ব্যবসায়ী এটি এম মোশাহিদ উদ্দিন,  প্রবাসী মুক্তা আহমদ, সুরমা টাওয়ারের চেয়ারম্যান জাকারিয়া ইফতেখার শামিম, ডি এম ওয়ারিছ আলী, চেতনা যুব পরিষদের সিনিয়র সহ সভাপতি মো আব্দুল হাসিব, আব্দুস সোবহান আজাদ, সাধারন সম্পাদক হাফিজ কাওছার আহমদ,সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি মাওলানা আহমদুল হক উমামা, ব্যবসায়ী ইব্রাহীম খলিল, সমাজসেবা সম্পাদক ডা. মো. মিসবাউল হক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত ডি.আই.জি ফয়সল মাহমুদ বলেন, মানুষের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই। আমি মনে করি, নিজের কর্মক্ষেত্রে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, দক্ষতা এবং আন্তরিকতা প্রদর্শন করলে মানুষ অবশ্যই মূল্যায়ন করবে। সমাজ এবং রাষ্ট্র সততার অবশ্যই মূল্যায়ন দেবে। সকলের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানের শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিষদের নেতৃবৃন্দ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce