ছাতকে প্রবাসী খুন, আটক ১

প্রেস বিজ্ঞপ্তি

অক্টোবর / ০৫ / ২০২২

ছাতকে প্রবাসী খুন, আটক ১
ad-spce

সুনামগঞ্জের ছাতকে ধারালো অস্ত্রের আঘাতে এক প্রবাসী যুবক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার দোলারবাজার দক্ষিণ কুর্শি এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত খালেদ নুর (৩২) উত্তর কুর্শি গ্রামের আঙুর মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফেরেন তিনি।

জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর স্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খালেদ নুরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে তিনি দেশে এসে নিয়মিত মোশাহিদ আলীর স্ত্রী সঙ্গে যোগাযোগ করতেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় মোশাহিদ আলীর ছেলে হাসান আহমেদ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করেন। এতে মারা যান খালেদ নুর। পরে তার মরদেহ গ্রামের মসজিদের পাশের একটি ঝোপে ফেলে রাখা হয়। সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

গভীর রাতে জাউয়াবাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ হাসান আহমেদকে (২২) আটক করেছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, হত্যার ঘটনায় হাসান আহমেদ (২২) নামের একজনকে আটক করেছি। সে দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর পুত্র।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce