চলতি মৌসুমের রেকর্ড চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০৪ / ২০২৬

চলতি মৌসুমের রেকর্ড চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি
ad-spce

সাধারণত বাংলা বছরের প্রথম মাস বৈশাখে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। তবে এবার চৈত্র মাসেই তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বইছে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।


শুক্রবার (৩ এপ্রিল) এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। জেলার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় তীব্র গরমের প্রভাবে সড়কের পিচ গলে যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা পৌরসভার আশপাশে যানবাহন চলাচলের সময় গলিত পিচ টায়ারে লেগে ভোগান্তি সৃষ্টি করছে। সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন দিনমজুররা। তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি বাধ্য হয়ে কাজের সময় কমাতে হচ্ছে, যা তাদের জীবন ও জীবিকায় প্রভাব ফেলছে।


চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, ‘এমন দাবদাহ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ এ জেলায় এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

চলতি মৌসুমের রেকর্ড চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই : বাণিজ্য মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমে যাচ্ছে কর্মঘণ্টা, বিয়েতে করা যাবে না আলোকসজ্জা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল, কারণ কী?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এলপি গ্যাসের দামে বড় লাফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তেলবাহি ট্রেন লাইনচ্যুত : বালতি-বাটি নিয়ে তেল সংগ্রহের হিড়িক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সাথে লন্ডনে বিসিএ'র প্রাণবন্ত মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ হবে, দোকান মালিক সমিতির ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce