ধর্ষকের ফাঁসির দাবিতে জুড়ীতে মানববন্ধন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর / ১৫ / ২০২২

ধর্ষকের ফাঁসির দাবিতে জুড়ীতে মানববন্ধন
ad-spce

মৌলভীবাজার জেলার জুড়ীতে ধর্ষক মাসুক মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলার সাগরনাল ইউনিয়নের রাণীমুড়া বীরগুগালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জুড়ী ইয়াবা সিন্ডিকেটের হোতা, নারীলোভী, লম্পট ও ধর্ষক মাসুক মিয়ার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে এলাকায় কেউ কোনো প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অত্যাচারের খড়গ। মানুষকে বাড়িতে আটকে রেখে অত্যাচার ও হুমকি প্রদর্শন করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।  তার ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে সেজন্য সে সবাইকে নানাভাবে হুমকি দেয়।  

বক্তারা আরো বলেন, ধর্ষক মাসুকের একাধিক স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষক মাসুক মিয়ার ফাঁসির দাবি জানিয়েছেন। 

নজরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম জয়দুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তারা মিয়া, আবদু মিয়া আবদন, আব্দুস শহীদ, দেলোয়ার হোসেন দিলু, জলিল মিয়া, মোঃ শাহীন মিয়া,  হাফেজ হাফিজ আহমদ, মোজাহিদুল ইসলাম বেলাল, আমিরুল ইসলাম কাওসার, আনোয়ার হোসেন, আব্দুল হাসিব নয়ন প্রমুখ। 

উল্লেখ্য, মাসুক মিয়া ১৬ বছর বয়সী তার চাচাত বোনকে  গত ৮ অক্টোবর বিকেলে মেয়ের বিয়ের কথা বলে কুলাউড়ার বাসা থেকে নিজের বাড়ীতে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতে নারীলোভী, লম্পট মাসুক মিয়া ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার ভাই বাদী হয়ে জুড়ী থানায় মাসুক মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর পুলিশ মাসুক মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce