ডিজেল-গ্যাসের দাম কমালো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অগাস্ট / ০৬ / ২০২২

ডিজেল-গ্যাসের দাম কমালো শ্রীলঙ্কা
ad-spce

বিশ্ববাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ডিজেল ও এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। জ্বালানির দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়াও কমানো হয়েছে; যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো পেইজ বলছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাসভাড়া কমিয়ে নতুন ভাড়া কার্যকর করেছে জাতীয় পরিবহন কমিশন (এনটিসি)।

জাতীয় পরিবহন কমিশনের মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, এনটিসির সুপারিশ এবং পরিবহন মন্ত্রীর অনুমোদনের পর ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি করা হয়েছে। ডিজেলের দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে। ডিজেল সংকটের কারণে এর আগে ২০ শতাংশ বাড়িয়ে ন্যূনতম বাসভাড়া ৩৮ রুপি করা হয়েছিল। জ্বালানির দাম কমে যাওয়ায় এখন ন্যূনতম ভাড়া ৩৮ রুপি থেকে কমিয়ে ৩৪ রুপি করা হয়েছে। মীরান্ডা বলেছেন, শ্রীলঙ্কা পরিবহন বোর্ড এবং অন্যান্য যাত্রী পরিবহন সংস্থাকে সেদিন রাত থেকেই নতুন ভাড়া কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রেট অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ পরিদর্শক মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, আগামী সোমবার থেকে দেশটিতে এলপি গ্যাসের দাম কমিয়ে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ গ্যাস কোম্পানি লিটরো গ্যাস কোম্পানি। দেশটির অর্থ মন্ত্রণালয় এবং ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, গৃহস্থালির কাজে ব্যবহৃত সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ রুপির বেশি কমতে পারে। লিটরোর কাছে গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন কোম্পানিটির চেয়ারম্যান মুদিথা পেইরিস।

তিনি বলেছেন, আমাদের যথেষ্ট গ্যাসের মজুত আছে। ভবিষ্যতে দেশের মানুষকে গ্যাসের জন্য দীর্ঘ সারিতে দাঁড়াতে হবে না। এছাড়া আগামী অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় গ্যাসের অর্ডার দেওয়া আছে। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের চালান নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পেইরিস বলেছেন, বিশ্ববাজারে গ্যাসের দাম কমে যাওয়ার সুবিধা জনগণকে দেওয়া হবে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce