দিরাইয়ে শোকের মাতম, গ্রিস যাওয়ার পথে নিহত- ৪

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৯ / ২০২৬

দিরাইয়ে শোকের মাতম, গ্রিস যাওয়ার পথে নিহত- ৪
ad-spce

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারান।


 উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।


 নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো নুরুজ্জামান সর্দার ময়না (৩০), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মোঃ সাহান এবং আব্দুল গণির ছেলে মোঃ সাজিদুর রহমান (২৮) ও রনারচর গ্রামের মুজিবুর রহমান (৪০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।


 বর্তমানে উদ্ধার হওয়া কয়েকজন অভিবাসী গ্রিসের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাগরপথে গ্রীসের আরেক যাত্রী দিরাইয়ের মাটিয়াপুর গ্রামের যুবক 'তারেক মিয়া' পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।


 স্থানীয় সূত্র জানায়, উন্নত জীবনের আশায় দালালচক্রের মাধ্যমে বিপজ্জনক সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দিরাইয়ে শোকের মাতম, গ্রিস যাওয়ার পথে নিহত- ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে প্রাণ হারালেন নাসিমা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের জিন্দাবাজারে বেপরোয়া হিজড়াদের আক্রমন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce