ড্রেস না পরে স্কুলে যাওয়ায় ছাত্রী লাঞ্ছিত, শিক্ষিকা বরখাস্ত

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ০১ / ২০২২

ড্রেস না পরে স্কুলে যাওয়ায় ছাত্রী লাঞ্ছিত
ad-spce

ড্রেস ছাড়া বোরকা পরে স্কুলে প্রবেশ করায় সাদিয়া আক্তার নামে এক ছাত্রী লাঞ্ছনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হলে শনিবার স্কুল চলার সময় তাৎক্ষণিক জরুরি সভা ডেকে মৌসুমী রায় নামে অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা সাদিয়া আক্তার নামে ৮ম শ্রেণির ছাত্রী ড্রেস ছাড়া বোরকা পরে স্কুলে প্রবেশ করে। এ সময় ওই ক্লাসের শিক্ষিকা মৌসুমী রায় তাকে ডেকে এনে লাঞ্ছিত করেন। বিষয়টি তার পরিবারের পক্ষে থেকে প্রধান শিক্ষিকাকে মৌখিকভাবে জানালে তিনি মৌসুমী রায়কে শোকজ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম জানান, স্কুলে ড্রেস ছাড়া বোরকা পরে আসায় ওই ছাত্রীকে শিক্ষিকা মৌসুমী রায় লাঞ্ছিত করেছেন বলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতে মৌসুমী রায়কে শোকজ করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি প্রতিবেদন দিলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ডেকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce