ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০১ / ২০২৬

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত
ad-spce

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে বলে জানিয়েছে তারা।


গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার আরব আমিরাতে ঈদুল আজহা পালিত হবে।


ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন বলে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।


মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমাকে স্মরণ করে হিজরি সনের ১২তম ও শেষ মাসে উদযাপিত হয় ঈদুল আজহা। প্রার্থনা, দান-খয়রাত এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগিই এই দিনের মূল অনুষঙ্গ।


ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কোরবানি করা। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন। শরিয়তে কোরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে, তার মূলসূত্র ‘মিল্লাতে ইবরাহিমি’তে বিদ্যমান ছিল। কোরআন ও হাদিস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কোরবানিকে ‘সুন্নাতে ইবরাহিমি’ নামে অভিহিত করা হয়।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডব্লিউটিও সম্মেলনে কোরিয়া ও ইইউ-এর সাথে বাণিজ্য চুক্তির প্রস্তাব বাংলাদেশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে লাউয়াছড়ার মূল্যবান বনজ কাঠ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce