একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট রোববার

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ১১ / ২০২২

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট রোববার
ad-spce

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন ২৮ আগস্ট রোববার  বিকাল ৫টায় শুরু হবে। 

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সবিবালয়ের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। 

এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন' শ্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার  বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়। 

বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩৯টি নোটিশ পাওয়া যায়। ১৬৪ বিধিতে ১ টি নোটিশ পাওয়া যায় এবং ৬২ বিধিতে ১টি নোটিশ পাওয়া যায়। এছাড়া ১৪৭ বিধিতে ১টি নোটিশ পাওয়া যায়, যা আলোচিত হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৮১টি প্রশ্ন পাওয়া যায়, সেগুলোর মধ্যে তিনি ৪১টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১৬৪৫টি প্রশ্নের মধ্যে ১৩১১টি প্রশ্নের জবাব দেয়া হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি প্রদান করেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ উপায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce