এখন বিদ্যুৎ একটু কম, মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ০৯ / ২০২২

এখন বিদ্যুৎ একটু কম, মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী
ad-spce

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে। আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাস্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। ধৈর্য্য ধারণ করতে হবে। সবকিছু ঠিক হয়ে যাবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে। আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেবার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ শান্তিতে থাকুক।

পরিকল্পনামন্ত্রী বলেন, এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরও করবে। সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসবে, গরিবের কাজ করে যারা, তাদেরই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ। এসময় উপজেলার ৪২৮ জনের মধ্যে ১২৫০ করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce