এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে ব্যারিস্টার সুমন

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ৩০ / ২০২২

এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে ব্যারিস্টার সুমন
ad-spce

সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সংবাদমাধ্যমকে বলেন, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়া ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনও যার জবাব মেলেনি।

তিনি আরও বলেন, এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মুর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন। বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মুর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট করেন তিনি।


ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে ব্যারিস্টার সুমন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমুদ্রভিত্তিক শক্তিশালী অর্থনীতি গঠনে নৌবাহিনীর বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশিষ্ট ব্যবসায়ী কবির চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাসেল আহম্মেদ’র ১৬তম মৃত্যু বার্ষিকীতে সিলেট জেলা যুব মৈত্রীর আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যাংকিং বিধি-বিধান মেনে কাজ করার মাধ্যমে পূবালী ব্যাংক জনগণের আস্তার প্রতীকে পরিণত হয়েছে : উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুর কমিউনিটি পুলিশিং ডে পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগীয় গণ সমাবেশ থেকে সুনামি সৃষ্টি করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce