ফুটবল খেলতে কাতার যাচ্ছে নারী পথশিশুরা

পুণ্যভুমি ডেস্ক

সেপ্টেম্বর / ২৫ / ২০২২

ফুটবল খেলতে কাতার যাচ্ছে নারী পথশিশুরা
ad-spce

এবার ফুটবল খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত একদল নারী পথ শিশু। কেএফসি’র পৃষ্ঠাপোষকতায়  আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারের দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে ১০ জন সুবিধাবঞ্চিত মেয়েদের একটি দল নিয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা লিডো।  আজ কেএফসির গুলশান শাখায় দলটির কাছে জার্সি হস্তান্তর করে ট্রান্সকম ফুডস লিমিটেডের এই অংগ প্রতিষ্ঠানটি। এই সময় দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে অংশ নিতে যাওয়া ১০ নারী পথশিশু কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সুবিধাবঞ্চিত এসব শিশুদের উৎসাহিত করে ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা এসময় বলেন,‘ অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই পারে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশে যাত্রার শুরু থেকেই কেএফসি আলোকবর্তিকা হাতে সমাজে আশার আলো ছড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই গর্বিত। কেএফসি ওদের জন্য আরো এমন সুযোগ করে দিতে চায় যা দেশের জন্য গৌরব বয়ে আনবে। ভবিষ্যতে তাদের জন্য আরো অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’ ট্রান্সকম ফুডসের হেড অব মার্কেটিং মুরাদুল মুস্তাকিনসহ কেএফসির  শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce