গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪, আহত ১০

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৭ / ২০২২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪, আহত ১০
ad-spce

গোপালগঞ্জ জেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় পুলিশের সদস্যসহ ৪ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আব্দুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যের নাম পরিচয় পাওয়া  গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫)বরিশাল  মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।

পুলিশ আরো জানায়,গোপালগঞ্জে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।  এতে ৪ জন নিহত  এবং আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৭ জনকে  গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শেখ নাসীর উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,চট্টগ্রাম  থেকে  ছেড়ে আসা বাগেরহাটের  মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ।এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়।এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce