গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটা নির্মান-কৃষি জমি খননের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি

মার্চ / ২৯ / ২০২৬

গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটা নির্মান-কৃষি জমি খননের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ad-spce

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেকেরখাল গ্রামের

‎পূর্ব পাশের ফসলী জমিতে থেকে মাটি খনন, পরিবেশ বিধ্বংসী ইট ভাটা নির্মানের প্রতিবাদে ও গ্রামবাসীর উপর দায়েরকৃত মামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

‎২৯ মার্চ (রবিবার) সকাল ১১টায়, গ্রামের প্রবেশ রাস্তা সালুটিকর-গোয়াইনঘাটে রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‎উল্লেখ্য সরজমিনে গিয়ে গ্রামবাসীর সাথে আলাপকালে জানাযায়, সিলেট কোতয়ালী থানাধীন ২৩নং ওয়ার্ড মাছিমপুর গ্রামের বাসিন্দা মো. আতিক হোসেন (৫৫), পেকেরখাল গ্রাম এলাকায় বেশ কিছু ফসলি জমি ক্রয় করে গভীর ভাবে খনন করে মাটি কেটে স্তুপ করে স্টক করতেছেন ইট ভাটা নির্মানের জন্যে। 

‎কৃষি জমি থেকে মাটি খনন করায় আসেপাশে জমি ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের ভোগদখলীয় খাস যায়গা দিয়ে ইট ভাটার রাস্তা নির্মান করতে চাইলে গ্রামবাসী কৃষি জমি ও পরিবেশ রক্ষার সার্থে গ্রামের ভোগদখলের খাস যায়গা দিয়ে  ইট ভাটা রাস্তা নির্মানে বাঁধা দেয়ায় ১৭/০৩/০২৬ ইং তারিখে এ গোয়াইনঘাট থানায় মো. আতিক হোসেন বাদী হয়ে পেকেরকাল গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (৩৮) ওয়ার্ড সদস্য কে প্রধান করে গ্রামের ৬ জনের নামে চাঁদাবাজি মামলা (২৯/৮২ নং )দায়ের করেন। 

‎উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে পেকেরখাল গ্রামবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

‎গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, মো.আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন ও জাহাঙ্গীর আলমসহ গ্রামের প্রমুখ সচেতন নাগরিক বৃন্দ।

‎ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন  "পরিবেশ বিধ্বংসী কাজে যৌক্তিক বাধা দেয়ায় আমার শান্তি প্রিয় গ্রামবাসীর সচেতন নাগরিকদের উপর দায়েরকৃত মামলার প্রত্যাহার চাই এবং কৃষি জমি নষ্ট কারী পরিবেশ বিধ্বংসী ইট ভাটা ও কৃষি জমি খনন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।"

‎পেকের খাল শিক্ষা উন্নয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন "বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে পরিবেশ সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। বর্তমান সরকার পরিবেশ ভারসাম্য রক্ষা ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন অনয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করতেছেন। আমাদের গ্রামের কৃষি জমি  নষ্ট করে পরিবেশ নষ্টকারী ইট ভাটা নির্মান বন্ধে আমাদের এই বিষয়ে সরকারের দ্বায়িত্ব পালনকারী কর্মকর্তাগনের আন্তরিক ও দ্বায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।"

‎মানববন্ধনে বক্তারা আরও বলেন আমরা কৃষি প্রাধান পরিবারের শান্তি প্রিয় মানুষ, কৃষিই আমাদের প্রধান পেশা, আর এই কৃষি জমি খাবলে খায় ও পরিবেশ নষ্ট করে এমন কোনকিছু আমাদের একায় মাটিতে আমরা হতে দেবোনা। এ বিষয়ে আমার এলাকাবাসী সাবার ও সরকারের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি অনতিবিলম্বে আমাদের গ্রামের মুরব্বিদের ওপরে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার চাই  আমরা।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটা নির্মান-কৃষি জমি খননের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অতুলনীয় মিডিয়া ব্যক্তিত্ব হেনা কবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাগরে ডুবে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিরাইয়ে শোকের মাতম, গ্রিস যাওয়ার পথে নিহত- ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce