গভীর রাতে সাংবাদিককে তুলে নেওয়া ফ্যাসিবাদী আচরণ: ফখরুল

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ৩১ / ২০২৩

Mirza fokrul
ad-spce

সাভারে কর্মরত প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামানকে তার বাসা থেকে রাতের আঁধারে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের নিপীড়নমূলক আচরণে আবারও প্রমাণ হলো দেশে গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই। শীর্ষ সন্ত্রাসী ধরার স্টাইলে কোনো বাহিনীর পরিচয়ে রাতের অন্ধকারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া একাত্তরের বর্বর হানাদার বাহিনীকে হার মানিয়েছে। গভীর রাতে একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলা যাবে না, অভাবের কথা বলা যাবে না, দুর্নীতি ও দুশাসনের কথা বলা যাবে না, ভোট ডাকাতির কথা বলা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। সরকার দেশে ভয়ের রাজত্ব কায়েম করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমি অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

গভীর রাতে সাংবাদিককে তুলে নেওয়া ফ্যাসিবাদী আচরণ: ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নায্য অধিকার আন্দোলনে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই কামিয়াব হওয়া যায়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয় : তথ্যমন্ত্রীর প্রশ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী কর্মকর্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী কর্মকর্তা !

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী কর্মকর্তা !

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী কর্মকর্তা !

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জন্মলগ্ন থেকেই বিএনপি বাংলাদেশের মূলচেতনা-বিরোধী রাজনীতি করে আসছে: ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কম্পিউটার সিটি মার্কেটে আগুন: ব্যাপক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce