ইফতারত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০৯ / ২০২৩

Khelafot mojlis amir
ad-spce

খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা যুবায়ের আহমদ চৌধুরী মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের মহানগরের ইফতার মাহফিলে যোগদানের পর মোনাজাত শেষে তিনি হার্ট অ্যাটাক (হৃদরোগ) করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, আজানের পর যখন ইফতার শুরু হয় তখনই তিনি হেলে নীচের দিকে পড়ে যান। পরে উনাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান মারা গেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দাফনের পরবর্তী বিষয় জানানো হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, আজ মহানগরের আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে সকল নেতৃবৃন্দ ছিলেন। সংগঠনের আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মোনাজাত করেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আওয়াল। এরপর আজান হয়, আমীর সাহেব ইফতারের এক লুকমা মুখে দেন। এরপরই অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে শহরের হার্ট সেন্টারে নেয়া হয়। নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র মেডিকেল অফিসার শাওন শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই ওনার মৃত্যু হয়েছে। যুবায়ের আহমদ চৌধুরীর মরদেহ তার সংগঠনের লোকজন এ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

ইফতারত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিকেলে খন্দকার মুক্তাদির গ্রেফতার, সন্ধ্যায় মুক্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দালাল ঠেকাতে ওসমানী হাসপাতালে এ্যাটেনডেন্ট পাসকার্ড চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জকিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ নারীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে বোরো ধানের বাম্পার ফলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ৪০ লাখ টাকার মাল্টিপারপাস শেড এখন ‘ময়লার ভাগাড়’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রেলের টিকিট কাটতে গিয়ে সার্ভার সমস্যার ভোগান্তিতে যাত্রীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুবিধা বঞ্চিত মেয়েদের জীবনমান উন্নয়নে ফিমেইল একাডেমির অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে: ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়: শফিকুর রহমান চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে বৃষ্টিতে বাড়ছে বাঁধের কাজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce