জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ১৫ / ২০২২

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে
ad-spce

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দিনব্যাপী কর্মসূচী পালন করে।

দিনের কর্মসূচি শুরু হয় সকালে শোক র‍্যালি ও পুস্পস্তপক অর্পণের মধ্য দিয়ে। জাতীয় শোক দিবসের যথাযথ ভাবগাম্ভীর্য ও সম্মান প্রদর্শনের মধ্যদিয়ে অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে শোক র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শোক র‍্যালি প্রতিষ্ঠানের শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তবক অর্পণ কর মধ্য দিয়ে শেষ হয়।

পুষ্পস্তবক অর্পণের পরপরই অধ্যক্ষ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন।

এরপর অডিটরিয়ামে শুরু হয় শোক দিবসের পরবর্তী কার্যক্রম। প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক যোবায়ের। ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর শুরু হয় বঙ্গবন্ধুর জীবনী ও বহুমাত্রিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দশম বিজ্ঞান শাখার শিক্ষার্থী রিফাহ হাসিব, একাদশ মানবিক শাখার শিক্ষার্থী নিশাত জাহান এবং প্রভাষক মোঃ মাসুদুর রহমান।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল হামদ ও নাতে রাসুল পরিবেশনা এবং সম্মিলিত কবিতা আবৃত্তি। হামদ পরিবেশন করে তোফা রোদসি ও নাতে রাসুল পরিবেশনা করে তানভির এলাহি শাফি।

এরপর অডিটোরিয়ামের এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত ‘সোনালি দিনগুলো’ ও ‘মানবিক বঙ্গবন্ধু’ শিরোনামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কোমলমতি শিক্ষার্থীরা তথ্যনির্ভর প্রামাণ্যচিত্র দুটি উপভোগের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং নিজেকে স্বদেশপ্রেমে উজ্জীবিত করার প্রয়াস খুঁজে পায়।

জাতীয় শোকদিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হামদ, নাত, কবিতা আবৃত্তি, রচনালিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ কুদ্দুসুর রহমান পিএসসি। এসময় উপস্থিত ছিলেন এরিয়া সদরদপ্তর সিলেট এর প্রতিনিধি জিএসও-২ (শিক্ষা) মেজর মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির জন্য বটবৃক্ষ। যাঁর ছায়ায় আমরা পেয়েছি ভরসা, অর্জন করেছি স্বাধীনতা আর দেখেছি স্বপ্নের স্বাধীন সার্বভৌম সোনার বাংলা। তিনি নতুন প্রজন্ম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের সামনে আমাদের একটি মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে পরিচিত করতে হবে।

অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক বিপ্লব কুমার সরকার এবং সমন্বয় করেন উপাধ্যক্ষ মোঃ আবদুল হান্নান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce