‘খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আওয়ামী লীগ’

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ১২ / ২০২২

‘খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আওয়ামী লীগ’
ad-spce

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতাদের বলি-কত হাঁকডাক, সরকার পতনের কত যে দিবাস্বপ্ন, কত যে রঙিন খোয়াব অবশেষে খতম। এই খেলা শেষ হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। সামনে সেমিফাইনাল, তারপর নির্বাচনে ফাইনাল।’ 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বাংলাদেশে আন্দোলনে যারা হারে, নির্বাচনে তারা বিজয়ী হতে পারে না উল্লেখ করে কাদের আরও বলেন, ‘বিএনপির ১০ দফার মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা এরপরও আমরা খতিয়ে দেখছি মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না।'

তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল।’

বিএনপির সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে পার্লামেন্ট কি অচল হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে? কথা বলার লোক থাকবে না? বিরোধীদল তো সব রয়ে গেল। বিএনপির এমপিরা এভাবে চলে গেলেন, ভুল করলেন, পার্লামেন্টকে এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।’

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ, স্থানীয় সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।


ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

‘খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আওয়ামী লীগ’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফখরুল-আব্বাসসহ ২২৪ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃটেনজুড়ে তুষারপাত, বরফে ঢেকে গেছে চারদিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেমি ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফুরিয়ে যাচ্ছে বিবিয়ানার গ্যাসের মজুদ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার ক্ষতিগ্রস্ত মানুষের বন্ধু হয়ে কাজ করতে চায় মোকাব্বির খান এমপি 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে যুবলীগ নেতাকে সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce