মানব-জীবনে ইলম দ্বীন বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর / ০৪ / ২০২২

মানব-জীবনে ইলম দ্বীন বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
ad-spce

দৈনিক পুণ্যভূমির প্রকাশক বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, মানব-জীবনে ইলম দ্বীন বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরত্ব অপরিসীম। ধর্ম ছাড়া যেমন কেউ মানুষ হতে পারে না তেমনি ইলমে দ্বীন ছাড়া কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। মনুষ্যত্ব বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন। তিনি বলেন

দ্বীনের শিক্ষা অর্জন করেই মানুষ দুনিয়া-আখেরাতে শান্তি ও মুক্তি লাভ করতে পারবে বলেই আল্লাহপাক সর্ব প্রথম ইলমে দ্বীন শিক্ষা করার নির্দেশ দিয়েছেন।ব্যারিস্টার মোস্তাকিম বলেন যার মধ্যে ইলমে দ্বীন নেই সে সন্ত্রাসী ও দুর্নীতিবাজ হতে বাধ্য। দ্বীনি শিক্ষার অভাব সামাজিক ও রাষ্ট্রীয় অশান্তির মূল কারণ।তিনি বলেন, প্রতিযোগিতামুলক বিশ্বে

টিকে থাকতে হলে প্রতিযোগীতা মুলক পরীক্ষায় অংশ নিয়ে নিজের জীবন গড়তে হবে। । যে কোন মুল্যে আজকের প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে 

তুলতে না পারলে আমরাই অপরাধী হয়ে যাবো। সৃষ্টিশীল অনুশীলনের মাধ্যমে নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে।

শনিবার (৩ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলায় হিফজুল তোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী এ কথা বলেন । 

আবহ স্যাশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম। 

বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক রুকুনুজ্জামান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির 

সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, কাছিম আলী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম,ফেঞ্চুগঞ্জ বাজার বনিক

সমিতির কোষাধ্যক্ষ শাহীন আহমদ খান, তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের সচিব হাফিজ মিফতা উদ্দীন আহমদ, লতিফিয়া হিফজুল সেন্টার সিলেটের প্রধান শিক্ষক বায়োজিদ আলম, আল্লামা গহরপুরী রহঃ দৌহিত্র হাফেজ মাওলানা মুর্শেদ আহমদ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আবহ স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শহিদুল ইসলাম তফাদার। 

প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ২৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

প্রতিযোগিতায় বিজয়ী প্রথমস্থান অধিকারী মানিককোনা মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী মমিনুর রহমান কে নগদ ১৫ হাজার, দ্বিতীয় স্হান অধিকারী আমিরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ফাহিম হোসেন কে নগদ ১০ হাজার, ও তৃতীয় স্হান অধিকারী মানিককোনা সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী আমিনুল ইসলাম কে নগদ ৬ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মানব-জীবনে ইলম দ্বীন বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম: ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নিয়মিত সভায় নতুন সদস্য আহবান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় প্রতিবন্ধী দিবস-উপলক্ষে তাহিরপুরে র‌্যালি, আলোচনা সভা 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুনিয়া আখিরাতের কল্যাণের লক্ষ্যে আমাদের সন্তানাদিগকে কল্যাণকর কাজে নিয়োজিত রাখতে হবে : মুহিব্বুল হক গাছবাড়ী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিবন্ধীরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ- ডিসি মোঃ জাহাঙ্গীর হোসেন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট‘র পক্ষে থেকে ঢেউটিন প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পর্যাপ্ত সহায়তা পেলে জলবায়ু মোকাবিলায় আরও জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ। -পরিবেশমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বব্যাপি মোড়লদের যন্ত্রনায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছি: পরিকল্পনা মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce