মাত্র ৪ লাখ টাকায় এপ্রিলে যুক্তরাজ্য নতুন ভিসা দিচ্ছে

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ৩১ / ২০২৩

uk visa
ad-spce

১৩ এপ্রিল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সৃষ্টিশীল উদ্ভাবনী উদ্যমী ব্যবসায়ীদের জন্য প্রায় শূন্য বিনিয়োগে ইনোভেটর ফাউন্ডার ভিসা চালু করছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ভিসার শর্ত পূরণ করতে পারলে তিন বছর পর ব্রিটেনে স্থায়ী হওয়ার সুযোগ পাওয়া যাবে। বিশেষত, মাত্র ৪ লাখ টাকায় এ ভিসা পাবে আবেদনকারী কোনো দালাল ছাড়াই।
বাংলাদেশসহ ব্রিটেনের বাইরে বসবাসরত যেকোনও আবেদনকারী যুক্তরাজ্যের প্রস্তাবিত ব্যবসার ধারণাটি নতুন, উদ্ভাবনী ও সম্ভাবনাময়– এটি প্রমাণ করাই হলো ইনোভেটর ফাউন্ডার ভিসার মূল শর্ত। মোট ৭০ পয়েন্টের পয়েন্ট বেইজড ভিসার শর্তের মধ্যে ব্যবসাটির ধারণাপত্র তৈরি ও সেটি পাস হলে ৩০ পয়েন্ট, ব্যবসার ধারণাটি ইনোভেটিভ বা উদ্ভাবনী হলে আরও ২০ পয়েন্ট যুক্ত হবে আবেদনকারীর হিসাবে। আর ১০ পয়েন্ট নির্ভর করবে ইংরেজি ভাষার পরীক্ষার ওপর। ইংরেজিতে সিইএফআর (কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স) লেভেল বি টু উত্তীর্ণ হতে হবে। আর ভিসা আবেদনকারীর আর্থিক সক্ষমতার জন্য মিলবে আরও ১০ পয়েন্ট। আর্থিক সক্ষমতার ক্ষেত্রে মাত্র ১২৭০ পাউন্ড আবেদনকারীর ব্যাংক হিসেবে ন্যূনতম ২৮ দিন থাকতে হবে। ১২৭০ পাউন্ড বাংলাদেশি টাকার মূল্যমানে এক লাখ ৭৭ হাজার টাকা। গত ৯ মার্চ ব্রিটিশ সংসদে এ ভিসা সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। এ ভিসায় সবচেয়ে বড় সুবিধা হলো, শর্ত পূরণ করতে পারলে তিন বছরে ব্রিটেনে স্থায়ী বসবাসের সুযোগ মিলবে। এছাড়া এ ভিসায় সেভাবে কোনও আর্থিক বা বিনিয়োগের শর্ত আরোপ করা হয়নি।
সংশ্লিষ্টরা বলছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তরুণ উদ্যমী উদ্যোক্তারা উদ্ভাবনী নানা ব্যবসার আইডিয়া নিয়ে সফলতা পাচ্ছেন। এ ভিসা নিঃসন্দেহে সেসব উদ্ভাবনী তরুণদের জন্য সম্ভাবনার সুযোগ এনে দেবে। অতীতে যেসব ব্যবসায়িক ভিসা ছিল, প্রায় সব ক্ষেত্রেই বড় বিনিয়োগের শর্ত ছিল। কিন্তু এবার এই ভিসার ক্ষেত্রে নতুন ব্যবসার ধারণা ও উদ্ভাবনী বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওয়ার্ক পারমিট বা কেয়ারার ভিসার জন্য ১৮ থেকে ২২ লাখ টাকা খুইয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর কাজ মিলছে না। ব্রিটেনের অর্থনীতি এখন নিচের দিকে। সেই বাস্তবতায় ব্যবসা নিয়ে উদ্ভাবনী ক্ষমতা থাকলে মাত্র চার লাখ টাকার মধ্যে এই ভিসায় কোনও দালালের সাহায্য ছাড়াই ব্রিটেনে আসার সুযোগটি অভিবাসীদের জন্য নতুন সম্ভাবনা বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকগণ।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

মাত্র ৪ লাখ টাকায় এপ্রিলে যুক্তরাজ্য নতুন ভিসা দিচ্ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সবচেয়ে বড় ব্ল্যাকহোলের সন্ধান, ৩০ বিলিয়ন সূর্যের সমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যক্তির উন্নতি হলে সমাজের উন্নতি সমাজের উন্নতি হলে দেশের উন্নতি: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গভীর রাতে সাংবাদিককে তুলে নেওয়া ফ্যাসিবাদী আচরণ: ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নায্য অধিকার আন্দোলনে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই কামিয়াব হওয়া যায়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয় : তথ্যমন্ত্রীর প্রশ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী কর্মকর্তা !

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জন্মলগ্ন থেকেই বিএনপি বাংলাদেশের মূলচেতনা-বিরোধী রাজনীতি করে আসছে: ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কম্পিউটার সিটি মার্কেটে আগুন: ব্যাপক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce