মৌলভীবাজারের প্রবীন আইনজীবি ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

বিজ্ঞপ্তি

এপ্রিল / ২৩ / ২০২৩

মৌলভীবাজারের প্রবীন আইনজীবি ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই
ad-spce

মৌলভীবাজারেরর প্রবীন আইনজীবি ও সাবেক নোটারি পাবলিক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট আর নেই ।তিনি আজ সকাল ৬টা ৪৫ মিনিটে মৌলভীবাজার শহরের লাইফ লাইন হাসপাতালে ইন্তেকাল করেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

আজ বিকাল ৩.৩০ মিনিটের সময় মৌলভীবাজার টাউন ইদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে । পরে কুইসার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে কুইসারের পারিবারিক গোরস্থান দাফন করা হবে ।

মৌলভীবাজার জেলা সদরের কুইসার সৈয়দ বাড়ী নিবাসী (বর্তমান সার্কিট হাউজ এলাকা টিবি হাসপাতাল সড়কস্থ  কুইসার সৈয়দ বাড়ী ভবনের বাসিন্দা) মৌলভীবাজার বারের প্রবীন আইনজীবি ও সাবেক নোটারি পাবলিক, বিশিষ্ট গবেষক ,ইতিহাসবিদ  ও লেখক, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম উপদেষ্টা সৈয়দ জয়নাল আবেদীনের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে ।

মরহুমের জানাজার নামাযে  সবাইকে শরীক হওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে ।মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে ।

এখানে উল্লেখ্য -মরহুম সৈয়দ জয়নাল আবেদিন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরীর আপন ভাই ছিলেন ।তিনি মৌলভীবাজার শহরের বাসিন্দা বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক জাকেরীন ,ডাচ বাংলা ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ম্যানেজার সৈয়দ এহতেশাম আরেফিন  ,সৈয়দ নওশের সালেহীনের পিতা ও মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরীর বড় মামা ।

মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক বাংলা পোষ্টের অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমান ,প্রবীন হিতৌষী সংঘের সিলেট জেলার সাধারন সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী ,বিশিষ্ট সাংবাদিক মকিছ মনসুর ,সাংবাদিক আজাদুর রহমান আজাদ ,সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ,অরগেনাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলার কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল তোফাজ্জল হোসেন চৌধুরী, কাউন্সিলার আবু তালহা চৌধুরী  সহ অনেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

মৌলভীবাজারের প্রবীন আইনজীবি ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর উদ্যেগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট লেখক পরিষদের ২০২৩-২৫ সেশনের নতুন কার্যকরি কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলমান তীব্র লোডশেডিং নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলীর বক্তব্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাঁচ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবারের বৈশাখ বিপুল প্রেরণাদায়ী: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুরভিসন্ধিতে আঁকা ছবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce