নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : আব্দুল মোমেন এমপি

বিজ্ঞপ্তি

অক্টোবর / ০৮ / ২০২২

নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : আব্দুল মোমেন এমপি
ad-spce

সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই  শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিক প্রয়োজন। সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা গুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। আমরা এখনো সিলেটে শিক্ষায় পিছিয়ে আছি, তাই আমরা সবাই মিলে শিক্ষা ক্ষেত্রে নজর দিতে হবে। সিলেটের মানুষ বিদেশ মুখি, যদি শিক্ষা গ্রহন করে বিদেশে যাই তাহলে আমদের অর্থনীতির উন্নয়ন হবে। এসময় তিনি আসবাবপত্র ক্ষয়ের জন্য ১৫ লক্ষ টাকা ও বিভিন্ন তহবিল থেকে বিজ্ঞানাগারের জন্য আরো ৩ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

তিনি শনিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার সময় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ৪র্থ তলার বিদ্যমান ফ্যাসিলিটিজ ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডীর সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক আব্দুল বাছিত ও সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডীর শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাইনুল জাকির, প্রকৌশলী নজরুল ইসলাম, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম এ মালিক ইমন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহসাধারণ সম্পাদক ডা. জালাল আহমদ, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান, গভাণিং বডীর সদস্য মো. আরব আলী, আব্দুস শহীদ, সমছুল আবেদীন, রফিক মিয়া, দিলারা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. হাবিবুর রহমান, রিপন চন্দ্র সাহা, সাবেক গভার্ণিং বডীর সদস্য আব্দুল হান্নান, আব্দুল আলীম, প্রতিষ্টাকালীন সদস্য তৈয়বুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম তারা মিয়া, সাবেক সভাপতি ইদ্রিছ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলী, প্রভাষক আব্দুল মুক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসাইন, এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, জসিম উদ্দিন, আশরাফ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, কনু মিয়া, সাংবাদিক এম রহমান ফারুক, ইদ্রিছ আলী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উছতার আলী, স্বেচ্ছাসেবক লীগ খাদিমনগর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা সাহেদ আহমদ, আব্দুল খালিক প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শামছুর রহমান, গীতাপাঠ করেন নিরঞ্জন দাশ, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী রুকসানা বেগম।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce