অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ০৬ / ২০২২

অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা
ad-spce

যুক্তরাজ্য সফরত সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে লন্ডনে যুক্তরাজ্যে প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা নভেম্বর, মঙ্গলবার বিকালে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে শিক্ষাবিদ ডক্টর হাসানাত এম হোসাইনের সভাপতিত্বে ও ডক্টর রোয়াব উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের সভাপতি আবুল লেইছ, জিএসসির কেন্দ্রীয় সহসভাপতি মির্জা আসহাব বেগ, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সুনামগঞ্জ সদর এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সফির উদ্দীন, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, মায়ারুনেন্নছা চৌধুরী, সুনামগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মশিউর রহমান শিলু, আবু তারেক চৌধুরী সাজু, আশিকুল হক, জামাল আহমেদ, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বশির উদ্দীন, এমসি কলেজের সাবেক শিক্ষার্থী:

ইন্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, দরবেশ চৌধুরী, হাফিজ আহমেদ, আনোয়ার হোসেইন, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেইন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ইকবাল হোসেইন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাঈদ ফাহিম ও মুহিবুর রহমান রিপন প্রমূখ।

শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, “যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভায় এসে যে সম্মান আমি পেয়েছি তা আজীবন মনে থাকবে। আমি একজন কলেজ শিক্ষক। আমার মত একজন নিতান্তই সাধারণ মানুষকে আপনারা যে সম্মান—ভালোবাসা দেখিয়েছেন তা মাথা পেতে নিলাম।

তিনি আরো বলেন, প্রবাসীরা বিদেশে রাষ্ট্রের এক একজন শুভেচ্ছা দূত। বিদেশে থেকে আপনারা সেই দায়িত্ব পালন করছেন। কষ্ট করে উপার্জন করে টাকা দেশে পাঠাচ্ছেন, দেশের রেমিটেন্স বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য আমি পূর্বেও ভ্রমণ করেছি। এ ভ্রমণে আমার জ্ঞানার্জন হয়েছে বিশেষ করে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাউন্নয়ন পদ্ধতি উপলব্দি করেছি, যা দেশে ফিরে সময় সুযোগে বাংলাদেশের শিক্ষাউন্নয়নে আমার সাধ্যমত কাজে লাগাবো।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। এই সুশিক্ষা যারা দেন তাঁরা হচ্ছেন আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষক সমাজের আলোর দিশারী। অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি তেমনি এই সমাজের একজন আলোকিত মানুষ, গুণীজন, আদর্শ শিক্ষক ও সমাজের দর্পণ।

এ মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত তাঁর অনেক প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষককের পাশাপাশি রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজকর্মী, সতীর্থ, শুভাকাঙ্খী ছুটে এসে ক্যাম্পাসের তাদের সেই প্রিয় শিক্ষক অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে নৈশভোজে অংশ গ্রহণ করেন।


ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির শূন্য পদ পুনর্গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ নভেম্বর উদ্বোধন হচ্ছে রাণীগঞ্জ সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবির স্বপ্নোত্থান’র নবীনবরণ ও ডাস্টবিন সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে সমবায় দিবসে র‍্যালী ও আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এডভোকেট জালাল উদ্দিন এপেক্স জেলা ৪ এর গভর্নর নির্বাচিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান এর সম্মানে জানাইয়া গ্রামের সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce