পালিয়ে গেলেন বিয়ে করা ইতালির সেই নাগরিক

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৫ / ২০২২

নাগরিক
ad-spce

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োলের খোকোবাড়ি গ্রামে বাংলাদেশি এক মেয়েকে বিয়ে করা ইতালির সেই নাগরিক আলী সান্দ্রো চিয়ারোমন্তে পালিয়ে গেছেন। নববিবাহিত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য ভিসা নিয়ে আসার কথা বলে ইতালি ফিরে যান আলী সান্দ্রো।

কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন ইতালির ওই নাগরিক। এদিকে ইতালি ফিরে গিয়ে বাংলাদেশি নববিবাহিত এ স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করায় মেয়ের পরিবারে চলছে হতাশা। ইতালির সেই যুবক পরিবারকে না জানিয়ে বাংলাদেশে এসে গোপনে বিয়ে করেছেন।

সামজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানতে পারে তার পরিবার। আলী সান্দ্রো চিয়ারোমন্তে ইতালির লোম্বারদিয়া (মিলান) বুস্তো গারল্ফো এলাকায় বসবাস করেন। খোঁজ নিয়ে জানা যায়, ইতালিতে তার স্ত্রী এবং ১০ বছরের একটি ছেলে রয়েছে।

আলী সান্দ্রো পরিবারের কাউকে না জানিয়ে তার এক বাংলাদেশি সহকর্মীর সঙ্গে এদেশে আসেন। পরিবারের লোকজনকে বলেছেন কাজের জন্য তাকে কিছুদিন অন্য এক শহরে গিয়ে থাকতে হবে। কিছুদিন পরে সোস্যাল মিডিয়ার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, তিনি বাংলাদেশে গিয়ে ওই সহকর্মীর ভাতিজিকে বিয়ে করেছেন।

আলী সান্দ্রো ইতালিতে ফিরে গেলে পরিবার তার বিয়ের কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে জানায় মেয়ের পরিবার ওই মেয়েটিকে বিয়ে করে ইতালিতে আনার বিনিময়ে তাকে মোটা অংকের টাকা দেবে।

এ ঘটনায় তার আগের স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে গেছেন বলে জানা যায়। আলী সান্দ্রোর ইতালির স্ত্রীর ভাই সোস্যাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিও (বাংলা ভাষা) বুঝতে না পেরে প্রতিনিধিকে দেখিয়ে ঘটনার সত্যতা জানতে চান।

আলী সান্দ্রোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ইতালিতে তার স্ত্রী এবং সন্তান রয়েছে সেটা নিশ্চিত করেছেন তার পরিচিত অনেকে। এদিকে- যোগাযোগ করা হলে ওই মেয়েটির পরিবার জানায় আলী সান্দ্রো ইতালি যাওয়ার পরেও তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে।

কথা হয় তাদের মধ্যে। জানা যায়, চলতি বছরের জুলাই মাসের শেষ সোমবার রাতে বালিডাঙ্গা উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের খেকোপাড়া গ্রামে দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসকে সনাতন ধর্মের রীতি অনুসারে বিয়ে করেন ইতালির যুবক আলী সান্দ্রো।

ad-spce

গণমাধ্যম

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce