পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১০ / ২০২২

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের দোয়া মাহফিল
ad-spce

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের উলামা মাশায়েখদের নিয়ে গঠিত, বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৮ আগস্ট শনিবার বাদ বিকালে সিলেট নগরী আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের ৩য় তলায় হযরত হাসান, হোসাইন (রাঃ) মাদরাসা ও এতিমখানার হল রুমে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠাবে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন লালাবাজার ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক ফজলুল হক, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি মাওলানা মোঃ সালাউদ্দিন একরাম, তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার। এছাড়াও মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়া করেন মাদরাসার ছাত্র হাফিজ হাসান আহমদ তামিম।
আলোচনা ও মিলাদ শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য দোয়া, মুসল্লিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুন নুর।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেছেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ‘হে নবী (সাঃ)! আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ তিনি বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো একটি বিশেষ দল বা সম্প্রদায়ভুক্ত নবী ছিলেন না এবং তিনি ছিলেন সমগ্র বিশ্বের মানুষের জন্য বিশ্বনবী। কারণ তাঁর পর দুনিয়ায় আর কোনো নবীর আগমন ঘটবে না। তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ পরিপূর্ণ ভাবে অনুসর করে জীবন যাপন করা আহবান জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce