পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ৩০ / ২০২৬

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার
ad-spce

আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।  রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।  বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। 


সভায় বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবারের নববর্ষের প্রতিবাদ্য— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।


এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। 


এগুলো হলো—


ক. পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


খ. ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।


গ. বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।


ঘ. বাংলাদেশের রাজধানী শহর ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে যথাযথ কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সম্পৃক্ত করা হবে।


সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে সভায়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী ছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ। 


মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মোট ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন অন্যান্য জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের উপর্যুপরি হামলা, বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটা নির্মান-কৃষি জমি খননের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অতুলনীয় মিডিয়া ব্যক্তিত্ব হেনা কবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce