পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

বাসস

সেপ্টেম্বর / ২৬ / ২০২২

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন
ad-spce

জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে গতকালের নৌকাডুবির ঘটনায় আজ আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান- আজ আরো ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ঐদিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলায় ৮জন, দেবীগঞ্জ উপজেলায় ২ ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ৬ জন এবং বীরগঞ্জ উপজেলা থেকে ১জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ২২ নারী, ১১টি শিশু ও ৮জন পুরুষ রয়েছেন।
এর আগে এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকা ডুবিতে হতাহতের খবর আদান প্রদানে জরুরী তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।
এদিকে আজ সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত স¤্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce