প্রবাসীদের সম্মান সব সময় সবার উপরে : নাদেল

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৬ / ২০২২

প্রবাসীদের সম্মান সব সময় সবার উপরে : নাদেল
ad-spce

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশে উন্নত বিশ্বের সকল দেশগুলো বিনিয়োগ করতে আগ্রহী। আপনারা যারা প্রবাসীরা রয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ আপনাদের কষ্টার্জিত অর্থ দিয়েই বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আপনাদের দেশ-প্রেম ও দেশের মানুষের প্রতি ভালোবাসাকে আমরা সব সময় শ্রদ্ধা করি।

রবিবার (২ অক্টোবর) মিশিগানের হেমট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে নাগরিক কমিটি মিশিগান এর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এ ছাত্রনেতা।

মিশিগান নাগরিক কমিটির আহ্বায়ক মোবারক আলী মাস্টার’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ বদরুদ্দোজা জুনেদ ও যুগ্ম সদস্য সচিব রুম্মান আহমদ চৌধুরী ইভানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির চৌধুরী শাফী এলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের আব্দুস শাকুর খাঁন মাখন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবুল আহমদ বাচ্চু, খাজা শাহাব আহমদ, সালেহ আহমদ বাদল, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাসের খাঁন জামাল, নিজাম উদ্দিন, আলমগীর আলী, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী, আব্দুল বাছিত, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি অব মিশিগান এর সাবেক সভাপতি নুরুজ্জামান এখলাছ, নাগরিক কমিটি মিশিগান’র যুগ্ম আহ্বায়ক মো. আজিজ সুমন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সিলেট মহানগর ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সুনামগঞ্জ সমিতি অব মিশিগান এর সভাপতি গোলাম কিবিরিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক রাজেল তালুকদার, মিশিগান স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি এম ডি আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, দেলওয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান, মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ সালেক আহমদ, সহসভাপতি মো. মোমেন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, ক্রীড়া সম্পাদক রাজ রহমান, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, আন্তর্জাতিক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সায়েম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ স্বাগত, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল হোসেন, মিশিগান স্টেট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিন, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সদস্য সচিব কবির আহমদ শাহরিয়ার, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, সদস্য ইমরান এইচ নাহিদ, রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও শুভন আহমদ প্রমুখ।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce