প্রেস ক্লাবের সামনে শরীরে কেরোসিন ঢাললেন মা-মেয়ে

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ২৯ / ২০২২

প্রেস ক্লাবের সামনে শরীরে কেরোসিন ঢাললেন মা-মেয়ে
ad-spce

নিজের জমি ও বাড়ি রক্ষায় বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে এক ছেলে ও এক মেয়ে সেখানে উপস্থিত ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারীকে বাধা দেন।

আত্মহত্যার চেষ্টাকারী শিরিন খান জানান, আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়।

ওই নারী বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন। হান্নান আমার নামে মামলা করেছে এবং হুমকি-ধামকি দিচ্ছে। 

গত দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন কোথায় আছেন আমি জানি না।

শিরিন খান বলেন, আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের আর বাড়িতে না যেতে বলছে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে বলছে।

তিনি বলেন, দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নেই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।

আত্মহত্যার চেষ্টার পর প্রেস ক্লাব এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

জানা গেছে, শিরিন খানের পৈতৃক বাড়ি বরিশালে।


ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

প্রেস ক্লাবের সামনে শরীরে কেরোসিন ঢাললেন মা-মেয়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিমান উড্ডয়নের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনসমাগম কাকে বলে তা বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থেরবাদী বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাইঘাটে মামলার জেরে যুবককে কুপিয়ে গুরুতর আহত \ পিতা-পুত্র গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে আবারো জঙ্গিবাদের উত্থান হবে: বন ও পরিবেশ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন অবিলম্বে গঠন করতে হবে: কাজল দেবনাথ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce