সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলা: ৬ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর / ৩১ / ২০২২

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলা: ৬ আসামির যাবজ্জীবন
ad-spce

সিলেটের সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলার ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একযুগ পর। একইসাথে আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে আসামি মো. কাশেম আলী (২২) ছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক ছিলেন।

২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ্ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন এবং ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলা: ৬ আসামির যাবজ্জীবন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইমাম সমিতির ফিকাহ সেমিনার সম্পন্ন ফিকাহ শান্ত্র মানব জীবনের সর্বক্ষেত্রে একান্ত প্রয়োজন: মুফতি আব্দুল মান্নান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গাইবান্ধার মতো নির্বাচনি অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ১৩ শিক্ষার্থীকে থানায় দিলো ডিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বৃহত্তর সিলেটের স্বপ্নপূরণের ১৭ সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনবল সংকটে দোয়ারাবাজারের ৪ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা ব্যাহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে ঝুলন্ত সেতু ধসে নিহত ৯১ আহত শতাধিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেয়রপ্রার্থী মুহিবুর রহমান এর সংবাদ সম্মেলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce