সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ০৯ / ২০২২

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ
ad-spce

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে পুলিশের অসদাচরণের জন্য এক এএসআই পুলিশের ৪ সদস্যকে আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা ৪ পুলিশ সদস্য হলেন এএসআই লুৎফুর রহমান, কন্সটেবল মুস্তাক, পিন্টু ও রহমান।

মঙ্গলবার ৪ পুলিশ সদস্যকে আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতে সাংবাদিক ও পুলিশের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোবাইলে চিত্র ধারণ করার সময় যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধির মোবাইল ছিনিয়ে নেন এক পুলিশ সদস্য। পরে চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল মোবাইল ফোনটি ফিরিয়ে আনতে গেলে তারা ওই সাংবাদিকের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে কোর্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

এসব দেখে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবীরা এগিয়ে আসলে ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গেও খারাপ আচরণ করে পুলিশ সদস্যরা। পরে আদালত প্রাঙ্গণে পুলিশ ও আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সুপার ঘটনাস্থলে এসে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার পরপরই আইনজীবী সমিতি ও সুনামগঞ্জ প্রেস ক্লাব তাৎক্ষণিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আদালত প্রাঙ্গণে সহনশীল পুলিশকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

গুণীদের কদর না করলে কখনোই সমাজে গুণীরা তৈরি হয় না : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে সিলেট রত্ন উপাধিতে ভূষিত দেবাশীষ দে পল্লব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মনোনয়নপত্র জমা দিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জি কে মাসুক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুকনুজ্জামান চৌধুরীর পিতৃবিয়োগে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাওলানা মুহিব্বুল হকের মৃত্যুতে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী'র শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি শামসুল আলম সেলিম, সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে মোখা, যেসব জেলাকে সতর্ক থাকার পরামর্শ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট লেখক ফোরামের উপদেষ্টা হলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce