সিএমপি’র অতিরিক্ত কমিশনার সিলেটের ফয়সাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর / ০৮ / ২০২২

সিএমপি’র অতিরিক্ত কমিশনার সিলেটের ফয়সাল মাহমুদ
ad-spce

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরির্দশক হিসেবে পদোন্নতি পাওয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

গত ২১ সেপ্টেম্বর ফয়সাল মাহমুদ পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

বিসিএস ২০তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০০১ সালের মে মাসে পুলিশের এএসপি পদে যোগদান করেন। ২০১২ সালে এসএমপি’র ট্রাফিক বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি লাভ করেন। কর্মদক্ষতার ফলে ওই বছরই তিনি পিপিএম সেবা পদক লাভ করেন।

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ার বাসিন্দা ফয়সাল মাহমুদ ইতোমধ্যে সুনামগঞ্জে এএসপি সদর সার্কেল, মিশন আইভরিকোস্টে অতিরিক্ত পুলিশ সুপার (ডেপুটি কমান্ডার), ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ-এর দায়িত্ব পালন করেছেন।

এসএমপি-তে ডিসি নর্থ-এর দায়িত্বে থাকাকালে বিট পুলিশিং কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন। পরবর্তীতে ডিসি ট্রাফিক-এর দায়িত্বকালে এসএমপি-তে প্রথমবারের মতো ই-প্রসিকিউশন কার্যক্রম এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সফটওয়ার চালুর মাধ্যমে ট্রাফিক বিভাগকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসেন।তাঁর এ দায়িত্বকালে সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার বেশ উন্নতি সাধিত হয়।

এছাড়াও দায়িত্বকালে সিলেট মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ট্রাফিক অ্যাডুকেশন নেটওয়ার্ক কার্যকমও চালু করেন ফয়সাল মাহমুদ।

তিনি অভিমত ব্যাক্ত করতে গিয়ে বলেন তাঁর কর্মক্ষেত্রে সকলের সহযোগিতার কারনে তিনি অনেক কঠিন কাজ সহজ করতে পেরেছেন।ফয়সাল মাহমুদ আগামীতে সুস্থ শরীর নিয়ে মানু‌ষের কল্যাণে যাতে কাজ করতে পারেন সেজন্য সিলেটবাসীর দোয়া কামনা করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিএমপি’র অতিরিক্ত কমিশনার সিলেটের ফয়সাল মাহমুদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবশেষে মিলল অনুমতি, ঢাকায় আসছেন নোরা ফাতেহি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের দাবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মার্কিন মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৮০০ কোটি হবে ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানি: প্রণেতা-পরিশোধনকারীরা চিহ্নিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আজ ৫টা ৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে পুলিশ অভিযান ষ্টিল বডি নৌকা ও সাত টন অবৈধ কয়লাসহ পাঁচজন আটক,মামলা দায়ের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে মহানবী (স.)'র মহর সম্বলিত ক্যালিগ্রাফি মৌলবীবাজার শাহ মোস্তফা জামে মসজিদে প্রদান ক্যালিগ্রাফি মানবের সুপ্ত প্রতিবার বহিঃপ্রকাশ ঘটায়: মীর নাহিদ আহসান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce