সিলেটে আ.লীগ-বিএনপির শীর্ষ পদে আপন দুই ভাই

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১৬ / ২০২২

সিলেটে আ.লীগ-বিএনপির শীর্ষ পদে আপন দুই ভাই
ad-spce

সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ দুটি পদ দখলে নিয়েছেন আপন দুই ভাই। দুটি দল দুই ভাইকে দলের শীর্ষ পদের দায়িত্ব দেওয়ায় এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।

যাদের নিয়ে এই আলোচনা তারা হলেন- সিলেট নগরীর লামাপাড়া এলাকার বাসিন্দা মো. মঈনুল ইসলাম মঈন ও তার আপন ভাই খায়রুল ইসলাম খায়ের।

এর মধ্যে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মো. মঈনুল ইসলাম মঈন সদ্য মনোনীত হয়েছেন। অপরদিকে তার আপন ভাই খায়ের নির্বাচিত হয়েছেন একই ওয়ার্ডের বিএনপির সভাপতি হিসেবে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ লেখালেখিও হচ্ছে। অধিকাংশই দুই ভাইয়ের দায়িত্ব প্রাপ্তি নিয়ে ফেসবুকে ইতিবাচক মন্তব্য লিখলেও কেউ কেউ আবার সমালোচনাও করছেন।

তারা বলছেন, একই ঘরে দুই দলের শীর্ষ পদে চলে যাওয়া কী প্রমাণ করে? ওই ওয়ার্ডে দুই ভাই ছাড়া কি দুই দলেরই আর কোনো যোগ্য ব্যক্তি নেই? তবে এসব সমালোচনা অনেকটা ফেসবুকেই সীমাবদ্ধ।

প্রসঙ্গত, গত ৪ জুন ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ এবং গত বৃহস্পতিবার বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে আ.লীগ-বিএনপির শীর্ষ পদে আপন দুই ভাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্ষুধার রাজ্যে বিশ্ব, ভারতের পরিস্থিতি উদ্বেগজনক, বাংলাদেশ ৮৪ পাকিস্তান ৯৯

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারও মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারও মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারও মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২'র উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে পুলিশের হাতে ফেন্সিডিল চালান সহ আটক ১জন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাঙ্গুয়াকে পর্যটন নাম দিয়ে ধ্বংস করা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নির্বাচনী বিন্দু মাত্র বিঘ্ন সৃষ্টিকারীদে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জেলা রিটার্নিং কর্মকর্তার হুসিয়ার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce