সিলেটে বিএনপির সমাবেশ ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ০৬ / ২০২২

সিলেটে বিএনপির সমাবেশ ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর
ad-spce

স্থান নিয়ে জটিলতা এড়াতে এইচএসসি পরীক্ষা কারণে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ২০ নভেম্বরের পরিবর্তে এক দিন আগে এই সমাবেশ ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানানো হয়।

নগরের আলীয়া মাদ্রাসা মাঠে ২০ নভেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে এইচএসসি পরীক্ষার কারনে আজ থেকে আলীয়া মাদ্রাসা এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে সিলেট মহানগর পুলিশ।

পুলিশের এই বিজ্ঞপ্তির পর সমাবেশের স্থান নিয়ে শংকা দেখা দেয়। এরমধ্যে সংবাদ সম্মেলন করে সমাবেশ একদিন এগিয়ে আনার ঘোষণা দেয়া হলো। ১৯ নভেম্বর এইচএসসির কোন পরীক্ষা নেই।

রোববার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সমাবেশের তারিখ পরিবর্তনের তথ্য জানিয়ে বলেন, দেশের অন্যান্য বিভাগের মত সকল বাধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।

তিনি বলেন, ২০ নভেম্বর সমাবেশ হবার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর এটি নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে বিএনপির সমাবেশ ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্যুর গাইড এসোসিয়েশন অব গ্রেটার সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির শূন্য পদ পুনর্গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ নভেম্বর উদ্বোধন হচ্ছে রাণীগঞ্জ সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবির স্বপ্নোত্থান’র নবীনবরণ ও ডাস্টবিন সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে সমবায় দিবসে র‍্যালী ও আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এডভোকেট জালাল উদ্দিন এপেক্স জেলা ৪ এর গভর্নর নির্বাচিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce