সিলেটে প্রাণ চকলেটে ভয়ংকর পোকা! ভোক্তা অধিকার বিভাগে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

অগাস্ট / ০৩ / ২০২২

প্রাণ চকলেটে ভয়ংকর পোকা
ad-spce

সিলেট নগরীতে প্রাণ কোম্পানির চকলেটের প্যাকেটের ভিতরে এবার পাওয়া গেলো মলমূত্র ও নর্দমার পোকা। নগরীর কুমারপাড়া আবাসিক এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনা প্রাণের চকলেটে পোকা পাওয়ার কথা জানান একজন ক্রেতা। এ নিয়ে তিনি মঙ্গলবার ভোক্তা অধিকার বিভাগে অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ গ্রহণের কথা স্বীকার করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর এর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল মাসুদ জানা যায়, সোমবার (২আগষ্ট) কুমারপাড়া আবাসিক এলাকার বাসিন্দা সংবাদকর্মী মোঃ তাজুল ইসলাম (জুলফিকার তাজুল) স্থানীয় হাবিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে তার ১৮ মাস বয়সী কন্যার জন্য প্রাণের তৈরি একটি চকলেট ক্রয় করেন। বাসায় গিয়ে বাচ্চার হাতে চকলেট ধরিয়ে দিয়ে তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন।

এসময় বাচ্চার কান্নার আওয়াজ শুনে চকলেটটি হাতে নিয়ে দেখেন চকলেট এর পেস্ট থেকে পরপর কয়েকটি পোকা বের হয়ে আসছে। সাথে সাথে চকলেটটি তার শিশুর হাত থেকে মেঝেতে ফেলে দেন এবং পোকা থাকা অবস্থায় চকলেট নিয়ে ছুটে যান দোকানে। চকলেটের প্যাকেটের ভেতরে থাকা পোকা দেখান স্টোরের মালিককে। দোকানের মালিক প্রাণ কোম্পানির সিলেট অঞ্চলের মার্কেটিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার আশ্বাস প্রদান করেন। চকলেটের ভেতরে পোকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে হাবিব স্টোরের স্বত্তাধিকারী হাবিব হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। একটি নামি দামি কোম্পানির পণ্যের প্যাকেটে পোকা পাওয়া অসতর্কতারই প্রমাণ। এর ফলে তার দোকানেরও সুনাম নষ্ট হয়েছে।

তিনি কোম্পানির কাছে প্রতিকার চেয়েছেন। ইতিমধ্যে তিনি প্রাণ ব্যান্ডের চকলেট সহ সবগুলো শিশু আইটেম ফেরত দেবেন বলে ডিসপ্লে থেকে সরিয়ে রেখেছেন বলে জানান। এদিকে মঙ্গলবার জুলফিকার তাজুল এ ঘটনার প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার বিভাগে অভিযোগ দায়ের করেছেন। ভোক্তা অধিকার অধিদপ্তর এর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল মাসুদ প্রতিবেদককে জানিয়েছেন,আমরা অভিযোগ পেয়েছি এখন তা মেট্রোতে স্থানান্তর করেছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে জানান তিনি। এখানে উল্লেখ্য প্রাণ কোম্পানির বিশেষ করে শিশু খাদ্যের প্রায়শই অভিযোগ পাওয়া যায়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce