সিলেটের ১১ হাজার মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘স্মার্ট কার্ড’ ও ‘ডিজিটাল সার্টিফিকেট’

পুণ্যভুমি ডেস্ক

জুলাই / ৩১ / ২০২২

সিলেটের ১১ হাজার মুক্তিযোদ্ধা পাচ্ছেন
ad-spce

সিলেট বিভাগের তিনটি জেলার প্রায় ১১ হাজার মুক্তিযোদ্ধা বিশেষ স্মার্ট কার্ড ও সার্টিফিকেট পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং ‘ডিজিটাল সার্টিফিকেট’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের সতেরোটি জেলার ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ বিতরণ করা হবে।

এ ছাড়া ৪৬ হাজার ৮০৩ জন মুক্তিযোদ্ধা পাবেন ‘ডিজিটাল সার্টিফিকেট’। এর মধ্যে সিলেট বিভাগের তিন জেলায় ৩ হাজার ২৮৩ জন মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড এবং ৭ হাজার ৪৮৫ জন পাবেন ডিজিটাল সার্টিফিকেট। সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট, মৌলভীবাজার জেলায় ৬৪৪ কার্ড ও ১ হাজার ৪৭১ সার্টিফিকেট এবং হবিগঞ্জে ৯২৮ কার্ড ও ২ হাজার ৪৭ সার্টিফিকেট বিতরণ করা হবে। বিভাগের সিলেট জেলায় আপাতত কোনো মুক্তিযোদ্ধা কার্ড বা সার্টিফিকেট পাচ্ছেন না। পরবর্তী ধাপে এ জেলার মুক্তিযোদ্ধারা এগুলো পাবেন। মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, সতেরোটি জেলায় স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেটের প্রিন্টিংয়ের কাজ শেষ হয়েছে।

বাকি ৪৭টি জেলার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টের কাজ শেষ হতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রতিটি উপজেলায় নির্বাহী অফিসার, মহানগরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিতরণ করা হবে। এছাড়া জেলাভিত্তিক সার্টিফিকেট ও কার্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা যাচাই করে বিতরণ করতে হবে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ স্মার্ট কার্ড বিতরণের অংশ হিসেবে ১০০ মুক্তিযোদ্ধাকে এই কার্ড প্রদান করা হয়। কার্ডের মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা’ লিখা রয়েছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce