সংবিধান পরিপন্থী নয় কেন মিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান: হাইকোর্ট

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ৩০ / ২০২২

সংবিধান পরিপন্থী নয় কেন মিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান: হাইকোর্ট
ad-spce

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য রোববার দিন নির্ধারণ ছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে ২৬ অক্টোবর মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরীসহ ৫ জন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরুপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ছাড়া ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।’

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

সংবিধান পরিপন্থী নয় কেন মিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান: হাইকোর্ট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানের জয় বাংলাদেশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগের কাঠগড়ায় মন্ত্রী মান্নান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স আপিল শুনানি আগামীকাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে ব্যারিস্টার সুমন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমুদ্রভিত্তিক শক্তিশালী অর্থনীতি গঠনে নৌবাহিনীর বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশিষ্ট ব্যবসায়ী কবির চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce