সৈয়দপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

সেপ্টেম্বর / ২৬ / ২০২২

সৈয়দপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ad-spce

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। (২৫ সেপ্টেম্বর) রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রেলওয়ে মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রাবেয়া আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, মহলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌরসভার প্যানেল মেয়র শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) আমিরুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল , ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম, শিল্পপতি রাজকুমার পোদ্দার , নীলফামারী জেলার বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি সহনেওয়াজ সানু প্রমূখ।

এ সময় জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কথা শোনেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশী সেবা পেতে পুলিশের পিছনে ছুটতে হবে না, পুলিশ সেবা নিয়ে পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়, সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

স্কুল চলাকালীন কোন শিক্ষার্থীকে হোটেল রেস্টুরেন্ট কিংবা পার্কে পাওয়া গেলে তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এছাড়াও স্কুল কলেজের সামনে এমনকি পাড়া মহল্লায় কোন বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে(ডিবি) নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন নীলফামারী জেলাকে মাদক,জুয়া, সন্ত্রাসবাদ ও সুশৃঙ্খল একটি জেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা পুলিশ, নীলফামারী বদ্ধপরিকর, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce