সৈয়দপুরে রেলের বেদখল হওয়া ২০ একর জমি উদ্ধার

সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর / ১৪ / ২০২২

সৈয়দপুরে রেলের বেদখল হওয়া ২০ একর জমি উদ্ধার
ad-spce

নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের ২০ একর জায়গায় উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে রেলওয়ের জমি বেদখল করে পাকা অবকাঠোমো তৈরির দায়ে দখলদারদের কাছ থেকে ৮২ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১২ অক্টোবর) পশ্চিমাঞ্চল রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখল হওয়া ওই জমি উদ্ধার এবং অবৈধভাবে রেলওয়ে জমি দখলের দায়ে উল্লিখিত পরিমাণ জরিমানা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশীর ভু-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান এর নেতৃত্বে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে জমি দখলমুক্ত করতে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতেই শহরের নিয়ামতপুর এলাকার রেলওয়ে অবৈধভাবে দখলকৃত প্রায় ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত জমিতে বাঁশের খুটি দিয়ে সীমানা নির্ধারণ এবং লাল কাপড়ের নিশানা দিয়ে চিহ্নিত করা হয়। এরপর নিয়ামতপুর, বঙ্গবন্ধু সড়ক, মুন্সিপাড়া এলাকায় রেলওয়ে জমিতে অবৈধভাবে অবকাঠামো নির্মাণের অভিযোগে পাঁচজন অবৈধ দখলদারদের কাছ থেকে ৮২ হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় শহরের বাঙ্গলীপুর এলাকায় বঙ্গবন্ধু সড়কের রেলওয়ে জমির ওপর অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েক ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া মুন্সিপাড়ায় রেলওয়ে কোয়াটার অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সৈয়দপুর রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ, আইডাব্লিউ ,পিইডাব্লিউ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আরএনবি ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা  ছিলেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce