সরকারের পতন নিশ্চিত করেতে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে : কাইয়ুম চৌধুরী

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১২ / ২০২২

সরকারের পতন নিশ্চিত করেতে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে : কাইয়ুম চৌধুরী
ad-spce

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশ আর সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সন্ত্রাস লালন করা হচ্ছে। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই স্বৈরাচারের পতন নিশ্চিত করতে হবে। এই ফ্যাসিষ্টদের পতন হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ফিরে পাবে, গুম, খুনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ হবে, পুলিশের বাড়াবাড়ি কমে যাবে, মানুষ শান্তিততে বসবাস করতে পাবে। ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেতে সকলে ঐক্যবদ্ধভাবে মাটে নামতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সিলেট জেলা বিএনপির সাথে নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেব দলের নবগঠিত কমিটির নেতাদের সৌজন্য স্বাক্ষাত এবং আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ জনগনের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছে। দেশে লাগামহীন লোটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। প্রশাসনে লাগামহীন দলীয়করণ করেছে। তাই এই সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে বিএনপি যাবে না।

সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, আওয়ামীলীগের দিন ফুড়িয়ে এসেছে। মানুষ জেগে উঠেছে। দেশের মানুষ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী দিনের যেকোন আন্দোলন-সংগ্রামে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে।

এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমূখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce