শতাব্দীর সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি সুইস ন্যাশনাল ব্যাংক!

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই / ৩১ / ২০২২

সুইস ন্যাশনাল ব্যাংক
ad-spce

১৯০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) ছয় মাসের হিসেবে সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা যায়। জানা যায়, এদিন ব্যাংকের লেনদেনের প্রথমার্ধে ৯৫ দশমিক ২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (১০০.০০৮ বিলিয়ন) অবনমন হয়—যা এসএনবি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বড় মুদ্রাস্ফীতির ঘটনা।

তবে ব্যাংক বলছে, আর্থিক নীতিতে এ ক্ষতির কোনো প্রভাব পড়বে না। স্টক মার্কেটের পতন, বন্ডের দাম কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যাংকের স্টক এবং বন্ডের অবমূল্যায়নের ফলে শক্তিশালী সুইস ফ্রাঙ্ক এসএনবির ক্ষতি আরো বাড়িয়ে দেয়। ক্রেডিট সুইস অর্থনীতিবিদ ম্যাক্সিম বোটেরন বলেছেন, ক্ষতিটি ঐতিহাসিক। তবে, এর বেশিরভাগই বন্ড এবং শেয়ারের নিম্নমূল্যায়নের সাথে সম্পর্কিত। তবে এতে এসএনবির জন্য উদ্বেগজনক হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন, আমি মনে করি না এটি এসএনবির মুদ্রানীতিতে মোটেও কোনো প্রভাব ফেলবে।

তবে একমাত্র প্রভাব পাবলিক ফাইন্যান্সের উপর হতে পারে। কারণ এসএনবি’র সরকার এবং ক্যান্টনসকে(রাজ্যসমূহ) পে-আউট পরের বছর কম হতে পারে। প্রসঙ্গত, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬২ দশমিক ৪ বিলিয়ন ফ্রাঙ্কের ক্ষতির কথা জানিয়েছে এসএনবি। এটিও ব্যাংকের সবচেয়ে খারাপ ত্রৈমাসিক প্রতিবেদন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংক গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো তার নীতিগত সুদের হার বাড়ায়। ব্যাংক জানায়, পুনরুত্থিত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক নীতি কঠোর করতে এমনটি করা হয়েছে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce