সুনামগঞ্জে বন্যার পর আবারো চালু হলো বর্ডারহাট

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ১৮ / ২০২২

সুনামগঞ্জে বন্যার পর আবারো চালু হলো বর্ডারহাট
ad-spce

সম্প্রতি সিলেট বিভাগের ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফের চালু হয়েছে সুনামগঞ্জের বর্ডারহাট। আর ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত সীমান্ত হাটগুলোর মধ্যে বেশ জমজমাট সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাট। তবে এই হাটে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যের ক্রেতা কম। প্রতি মঙ্গলবার বসা হাটে ভারতীয় পণ্যের চাহিদা এবং ক্রেতাও বেশি। বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন, ভারতীয় ক্রেতাদের চাহিদামতো পণ্য দিতে না পারায় তাদের বিক্রি কম হচ্ছে।

ডলুরা বর্ডারহাটে গিয়ে দেখা যায়, কয়েকশো বাংলাদেশি ক্রেতার ভিড়, সেই তুলনায় ভারতীয় ক্রেতা একেবারেই কম।

বাংলাদেশ অংশের দোকানি সীমান্তগ্রাম ফেনীবিলের বাসিন্দা হেলাল মিয়ার ছেলে ইমান আলী বলেন, আমাদের ২০ দোকানের সমান বিক্রি করে ভারতীয়দের এক একটি দোকান। ভারতীয় ক্রেতারা ছোলা, মটর, ডাল, রসুন, শুটকি ও ডিম খোঁজেন। আমাদের দোকানে এসব পণ্য রাখার অনুমতি নেই। এ কারণে বিক্রিও কম।

ইমান আলীর বাবা হেলাল মিয়া বলেন, হাটে ভারতের লোক কম ঢুকতে দেয়। এমনকী বাংলাদেশের লোকজন লাখ টাকা নিয়ে হাটে ঢুকলেও ভারতের সীমান্তরক্ষীরা পাঁচ হাজার টাকার (রুপি) বেশি নিয়ে কাউকে হাটে ঢুকতে দেয় না।

ইমান আলী ও হেলাল মিয়ার পাশে বসা ভারতীয় সীমানার ডাঙার এলাকার বাসিন্দা মেরালী বাংলা বোঝেন না। যেটুকু বুঝেছেন, তাতেই সায় দিয়ে যা বললেন তাতে বোঝা গেলো, তিনি বাজার করতে এসেছেন। কিন্তু মাছ ও ডিম না থাকায় কিনতে পারেননি।

বাংলাদেশি দোকানিদের চাওয়া যেসব পণ্য বর্ডারহাটে বিক্রি করলে দেশের ক্ষতি নেই, অথচ ভারতীয়দের চাহিদা আছে, সেগুলো বিক্রির অনুমতি দিতে হবে। কার্ডধারী ক্রেতা আসতে যাতে বাধার শিকার না হয়, সেই বিষয়েও দুই দেশের বর্ডারহাট পরিচালনা কমিটির বৈঠকে আলোচনা করতে হবে। শুধু তাই নয় মাছ, শুটকি, ডিম, ছোলা, মটর বিক্রির অনুমতি মিললে বাজারে বাংলাদেশি দোকানিদের বিক্রি বাড়বে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বর্ডারহাট ঘুরে তিনি অনুধাবন করেছেন, বাংলাদেশের নির্ধারিত পণ্যগুলো ভালো চলে না। বাংলাদেশি অন্য খাদ্য পণ্যের চাহিদা আছে। দুই দেশের হাট পরিচালনা কমিটি সভা করে পণ্য বিক্রির তালিকা চাহিদা অনুসারে সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। সুনামগঞ্জ সীমান্তের ডলুরা এলাকায় ২০১২ সালের ২৪ এপ্রিল গড়ে ওঠা ডলুরা-বালাট বর্ডারহাট সীমান্তের জনপ্রিয় হাট। এপারের ২৫ এবং ওপারের ২৫ দোকানি এই হাটে বিক্রেতা হিসেবে বসেন। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিল ডলুরা বর্ডারহাট। কিছুদিন আগের বন্যার সময়ও কয়েক হাটবারে আসেননি ক্রেতা-বিক্রেতারা। করোনা এবং বন্যার ভয়াবহতা কাটিয়ে এখন হাট জমিয়েছেন দুই দেশের ব্যবসায়ী ও ক্রেতারা।

এদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ী বর্ডারহাটও গত এপ্রিল মাস থেকে চালু হয়েছে। এই সীমান্তের তাহিরপুরের লাউড়েরগড় বর্ডারহাট এখনো চালু হয়নি। সেটি চালু হলে সুনামগঞ্জ সীমান্তেই বসবে তিনটি বর্ডারহাট।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce