শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জিতে সেমিতে আর্জেন্টিনা

পুণ্যভূমি স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর / ১০ / ২০২২

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জিতে সেমিতে আর্জেন্টিনা
ad-spce

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। হারলে বিদায় কনফার্ম। এমন কঠিন সমীকরণের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

হেরে গেলেও আর্জেন্টাইনদের চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বীতা করেছে ডাচরা। দুই গোল খেয়ে পিছিয়ে থেকেও দারুণ নৈপূণ্য দেখিয়ে খেলায় সমতায় ফেরে তারা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মলিনা ও লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালের পথেই ছিল আর্জেন্টিনা। খেলার ৩৫ মিনিটে গোল করেন মলিনা। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুন করেন মেসি।

কিন্তু খেলার ৮৩ মিনিটে গোল করে ব্যবধান কিছুটা কমান ওয়াউট উইঘোর্স্ট। আর মাত্র ১ মিনিট সময় পার করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো মেসিদের। খেলার এমন অন্তিম মুহূর্তে দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে গোল করে ডাচদের ঐতিহাসিকভাবে ম্যাচে ২-২ গোলে সমতায় ফেরান উইঘোর্স্ট।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি।

যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।


ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জিতে সেমিতে আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নারী জাগরণের মধ্যেই সবাইকে একসঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র বাদাম বাগিচা ইউনিট কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ র‍্যালী, আলোচনা সভা ও মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে সরকারি জমি দখলমুক্ত করতে এসিল্যান্ডকে বাধা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমায় দুর্নীতি বিরোধী দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে গোয়াইঘাটে মাছের সাথে এ কেমন শত্রুতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি-জামায়াত আবারো দেশে অগ্নি সন্ত্রাস শুরু করেছে: বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce